যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদনে এখন থেকে করোনা টিকার সনদ লাগবে না

  

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে যাঁরা গ্রিন কার্ডের (স্থায়ী বাসিন্দার নথি) জন্য আবেদন করবেন, তাঁদের এখন থেকে আর করোনার টিকার প্রমাণ বা সনদ দেখাতে হবে না। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে । এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর অভিবাসীদের ওপর খড়্গহস্ত হওয়ার ঘোষণা দিয়েছেন  ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়ার পরিধি বাড়িয়েছেন তিনি। যেসব অভিবাসী টানা দুই বছর কিংবা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না, তাঁরা এর আওতায় পড়বেন।

এ ছাড়া ট্রাম্প ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে  সই করেছেন। এটিকে  চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত ২২টি অঙ্গরাজ্য ও ২টি শহর। এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সুবিধা নিয়ে নতুন নিয়ম ট্রাম্প কীভাবে কার্যকর করতে চান, তা এখনো স্পষ্ট নয়। 

কারণ, জন্মসূত্রে নাগরিকত্বের এ সুবিধা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত একটি বিষয়।ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্বের এ সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চান, তবে তাঁকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে হবে।

আগের পোষ্ট দেখুন পরবর্তী পোষ্ট দেখুন
এই পোষ্টে কমেন্ট করুন
comment url



 

sr7themes.eu.org